,

একদলীয় শাসন প্রতিষ্ঠায় সম্প্রচার নীতিমালা করেছে সরকার-ফখরুল

fakrulডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে এক দলীয় শাসন ব্যবস্থা দিকে নিয়ে যাচ্ছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সম্প্রচার নীতিমালা করেছে এই সরকার।সম্প্রচার নীতিমালা দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অগণতান্ত্রিক অবৈধ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পরিপন্থী শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ আন্দোলন বিএনপি কিংবা বিশ দলের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন নয়। এখন প্রশ্ন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো কি না।তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি বিরোধী দল হিসেবে জনগণকে ঐক্যবদ্ধ করে অচলায়তন ভাঙতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধেজনগণ আন্দোলনের কৌশল নির্ধারণ করবে।
তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা করা কোন বিছিন্ন ঘটনা নয়।  এর আগেও আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছিল। এবার শুধু লেবাসের পরিবর্তন করছে। মিডিয়াকে অনেক আগ থেকেই নিয়ন্ত্রণ করছে তারা।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার কলা-কৌশল করে বিশ্বের কিছু দেশের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ বক্তব্য রাখেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ