,

পশ্চিম মেড্ডা হাজী মোঃ ফিরোজ খাঁন সড়ক উদ্বোধন

firoz roadডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে আমরা বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে আসছি। কিন্তু একটি শহরের সামগ্রীগ উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন শহরবাসী পৌর অবকাঠামোর রক্ষণা বেক্ষণ, পৌর আইন মেনে চলাসহ শহরের পরিচ্চন্নতা ও সৌন্দর্য বর্ধনে পাড়া মহল¬ায় ব্যক্তি বা সামাজিক উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করবে। তিনি শহরবাসীকে পৌরসভার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে শহরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান। মেয়র  সোমবার সকালে পশ্চিম মেড্ডায় হাজী মোঃ ফিরোজ খাঁন সড়ক উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধূরী মন্টু, ১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, জেলা আওয়ামীলীগের সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন নোমান, মোঃ এখলাছ মিয়া, মোঃ জসিম মিয়া, পিয়ারু মিয়া, এডঃ নজরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, ফয়সাল আহমেদ ওয়াকার, মরহুমের ছেলে বড় ছেলে রানা, ছোট ছেলে মান্না প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। পরে মেয়র রাস্তাটির উদ্বোধন করেন এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ