,

কুখ্যাত ডাকাত মস্তু মিয়া গ্রেফতার।

1আরাফাত আহাম্মেদ : ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা কামাল পাশা, এসআই/ইশতিয়াক আহম্মেদ, এসআই/আবু বকর সিদ্দিক, এসআই/নাজমুল আলম, এসআই/কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গত-০৮/০৮/১৪ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-২৭, তারিখ-০৭/০৭/১৪ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডের মামলার ঘটনার সহিত জড়িত আসামী কুখ্যাত ডাকাত মোঃ মস্তু মিয়া (৪৬), পিতা-মৃত আঃ সোবাহান, সাং-কোড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন কোড্ডা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, গত-০৬/০৭/১৪ইং তারিখ দিবাগত রাত্রে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কোড্ডা ২য় তিতাস সেতু নির্মান কাজের জন্য ব্যবহৃত আনুমানিক ০৩ টন লোহার রড, ১৩০০ লিটার ডিজেল, ০১টি সিলিং ফ্যান ও ০২টি মোবাইল ফোন ডাকাতি করিয়া নিয়া যায়। উক্ত ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তাহার দেখানো ও সনাক্ত মতে, উক্ত ডাকাতির মালামাল অত্র থানাধীন চান্দপুর নজর শাহ বাড়ি সাকিনস্থ জনৈক বেলায়েত হোসেন এর বাড়ি হইতে ৬০০ কেজি রড ও কোড্ডা সাকিনস্থ মস্তুর বাড়ির সামনে কোড্ডা খাল হইতে আরো ৩০০ কেজি রড উদ্ধার করা হইয়াছে। ডাকাত মস্তু মিয়ার বিরুদ্ধে অত্র জেলার বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি মামলাসহ একাধিক ডাকাতি মামলা রহিয়াছে। সে একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে অত্র জেলা সহ বিভিন্ন জেলায় সড়ক/মহাসড়ক/গৃহ/নৌ ডাকাতি করিয়া থাকে। থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ