,

নবীনগরে ব্যবসায়ী খুন

Las Udderডেস্ক রির্পোট ঢাকার চক বাজারের ব্যবসায়ী বিপুল ট্রেডার্সের মালিক আঃ হান্নান বাহার (৪৫) পাওনা টাকা নিতে এসে দেনাদারদের হাতে খুন হন। এই ঘটনায় পুলিশ নবীনগরের কনিকাড়া গ্রামের নূর মিয়া (৪০), হাজীপুর গ্রামের বাবুল মিয়া (৪২) ও পার্শ্ববর্তী মুরাদনগর থানার জিয়াউল হক জিয়া (৪৩)কে আটক করেছে। ওসি রূপক কুমার সাহা জানান, পার্শ্ববর্তী মুরাদনগর থানার বাঙ্গরা বাজারের ব্যবসায়ী লোকমান খানের নিকট গত ৪ঠা আগস্ট পাওনা ৬০ হাজার টাকা নিতে আসে বাহার। লোকমান তাকে টাকা দিবে বলে নবীনগর বাঙ্গুরা বাজারে নৌকায় তুলে তাকে নৌকায় দুইদিন ঘুরিয়ে বাহারের পরিবারের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাহারের পরিবার বিকাশের মাধ্যমে নবীনগরে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠায়। বিকাশে টাকা পাঠানোর পরও বাহারের পরিবারের লোকজন তার কোন খোঁজ না পাওয়ায় ঢাকার বিভিন্ন থানায় জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে নবীনগরের বিকাশের নাম্বার পেয়ে ডিবির এএসপি মো. মাইনুল হোসেনের নেতৃত্বে একটি টিম নবীনগর থানা পুলিশের সহায়তায় কনিকাড়া গ্রাম থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। তার কথামত ৬ই আগস্ট খুন হওয়া বাহারের লাশ বাঞ্ছারামপুর থানার কৃষ্ণপুর থেকে উদ্ধার করে। নিহতের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

মানবজমিন

 
 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ