,

ঢাকায় সমাবেশ দিয়ে আন্দোলন শুরু বিএনপির

mettingডেস্ক রির্পোট : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ১৯ আগস্ট ঢাকায় সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আর সেই সমাবেশ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সংলাপের শেষ আল্টিমেটাম দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ আগস্ট সারা দেশে মৌন মিছিল পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।


সূত্র আরো জানায়, আওয়ামী লীগ যদি সেই সংলাপের আহবানে সাড়া না দেয় তাহলে রাজপথে আন্দোলনের বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে।

বিএনপি মনে করেন, যেহেতু এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। সেহেতু একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে কেবল বিএনপি বা ২০ দলীয় জোট নয়, দেশের জনগণও শরিক হবে।
বৈঠকের আরেকটি সূত্র শীর্ষ নিউজকে জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ১লা সেপ্টেম্বর। আর ওই দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও ফাতিহা পাঠ করা হবে। শীঘ্রই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায়ের দাবি, সম্প্রচার নীতিমালা বাতিলসহ ক্ষমতাসীন সরকারের সকল প্রকার বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানাবে বিএনপি। এমনকি কোরবানি ঈদের আগে খালেদা জিয়া একাধিক জেলা সফরে যেতে পারেন বলেও জানানো হয়েছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, লে. জে. (অব) মাহবুবুর রহমান, ব্রি. জে. (অব) আ স ম হান্নান শাহ, বেগম সারোওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ