,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

SSSSSSSSSS-150x150নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে আতিকুল ইসলাম ওরফে শাকিল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। আজ রোববার বিকেল তিনটার দিকে নিহতের মা রহিমা বেগম বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় ‘প্রয়াস’ নামের মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক দেওয়ান এমনুন, রুবেল মিয়া, কামরুল, পাপ্পু ভট্টাচার্য ও রাজীব খাঁন এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ২ আগস্ট শনিবার শাকিলকে শহরের পীরবাড়ি এলাকার ‘প্রয়াস’ নামের মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। গত শনিবার (৯ আগস্ট) তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরপর শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালের বারান্দায় নিহতের লাশ রেখে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন পালিয়ে যায়।
নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্নকারি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রানা নুরুস শামস বলেন, ‘শনিবার হাসপাতালে আনার আগেই শাকিল মারা যান। লাশ দেখে মনে হয়েছে হাসপাতালে আনার অন্তত ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর হাত ও পা শক্ত হয়ে গিয়েছিল এবং লাশে দুর্গন্ধ করছিল।
ব্রাাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ