,

শাওয়াল মাসের ছয় রোজা

islamশাওয়াল মাসে ছয়টি রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরীফে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পুরো রমজান এবং এর সঙ্গে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল। (সহিহ মুসলিম)
এর ব্যাখ্যা হলো, হাদিস শরীফে আছে নেক আমলের সওয়াব দশগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। (সুনানে কুবরা, বায়হাকি)
রমজানের ত্রিশ রোজা আর শাওয়ালের ছয়টি সর্বমোট ছত্রিশটি রোজা হয়। ছত্রিশকে দশ গুণ বৃদ্ধি করলে তিনশ’ ষাট হয়। সুতরাং বছরে ছত্রিশটি রোজা রাখলে যেন পূর্ণ বছর অর্থাৎ তিনশ’ ষাট দিনই রোজা রাখা হয়। অতএব, যে ব্যক্তি এভাবে প্রতি বছর ছত্রিশটি রোজা রাখল সে যেন সারা জীবন রোজা রাখল।
শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে বাকি যে কোনো দিন এ ছয় রোজা রাখা যায়। ছয় রোজা একাধারেও রাখা যায়, আবার মাঝে বিরতি দিয়েও রাখা যায়। তবে মাঝে বিরতি দিয়ে রাখা উত্তম। (রদ্দুল মুহতার, মারাকিল ফালাহ )
শাওয়াল মাসের ছয় রোজা স্বতন্ত্র নফল রোজা। তাই শাওয়াল মাসে কাজা রোজা বা মানতের রোজা রাখলে ছয় রোজার ফজিলত পাওয়া যাবে না বরং ভিন্ন করে নফল রোজা রাখতে হবে। (খুলাসাতুল ফাতাওয়া)
আল্লাহ রাববুল আলামিন আমাদের সকলকে শাওয়ালের রোজা রাখার তাওফিক দান করুন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের