,

কসবায় বিনামুল্যে পাঠ্যবই বিতরণ

Picture- 9-8-14শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রী কলেজের ৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে বই বিতরণ ও কলেজের একাদশ শ্রেণীর পাঠদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 
এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফা মাহমুদ সারোয়ার। বক্তব্য রাখেন; মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বোরহান মো. ইনয়ামুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কাউন্সিলর আবু জাহের, এস.এম কামরুজ্জামান, আলী আজ্জম, সাংবাদিক খ.ম. হারুনুর রশিদ ঢালী, মো. শাহআলম চৌধুরী, মো. সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন প্রমুখ। 
মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে ৫৮ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরন করা হয়। 


 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা