,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে যুবক হত্যার অভিযোগ

Las Udderডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে আতিকুল ইসলাম শাকিল (৩০) নামে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার সকালে শাকিলের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় শহরের পীরবাড়িস্থ প্রয়াস নামে ওই মাদক নিরাময় কেন্দ্রটির লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন শাকিলের লাশ পড়ে আছে।  

শাকিলের ভাই শাহাদৎ হোসেন  জানান, মাদকের প্রতি আসক্তি দূর করতে গত ২ আগস্ট রাতে পরিবারের সদস্যরা শাকিলকে প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রটিতে ভর্তি করেন। সেখানে তার শারিরিক অবস্থা সম্পূর্ণ ভালো ছিল। শনিবার সকালে হাসপাতাল থেকে খবর পান তার ভাই মারা গেছেন। 

পরিবারের সদস্যরা জানান, শাকিলকে নির্যাতন করে হত্যার পর মৃতদেহ হাসপাতালে এনে জরুরি বিভাগে রেখে পালিয়ে যান মাদক নিরাময় কেন্দ্রটির লোকজন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক চয়ন রায়  জানান, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

এদিকে, ঘটনার পরই মাদক নিরাময় কেন্দ্র ছেড়ে পালিয়ে গেছেন কেন্দ্রটির মালিক শহরের মৌলভীপাড়া এলাকার এমনুন, রুবেল ও পাপ্পু। পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। ময়না তদন্তের জন্যে শাকিলের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বাংলানিউজ

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ