,

জুতো দরকার? প্রিন্ট করে নিন

0,,17808391_303,00

মহিলাদের নাকি ডজন-ডজন জুতো থাকা সত্ত্বেও হালফ্যাশানের জুতো দেখলেই কিনতে ইচ্ছে করে৷ আর যদি থ্রি-ডি জুতো হয়? একজোড়া ত্রিমাত্রিক হাইহিল ‘ছাপতে’ লাগে চল্লিশ ঘণ্টা৷ দাম: কয়েক হাজার ডলার৷

সুইডিশ ফ্যাশন ডিজাইনার নাইম ইয়োসেফির তৈরি এই মডেলটির

 

 

প্রিন্ট করা জুতা

নাম ‘মেলোনিয়া'৷ এর বিশেষত্ব হলো: এর উৎপাদন পদ্ধতি৷ এই হাইহিল জুতোজোড়া পলিয়ামিড দিয়ে তৈরি৷ এগুলো এসেছে থ্রি-ডি প্রিন্টার থেকে৷ নাইম ইয়োসেফি বলেন: ‘‘আমার থ্রি-ডি প্রিন্টিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না৷ আমি একটা অরগ্যানিক আকার সৃষ্টি করার পন্থা খুঁজছিলাম৷ তখন আমি এই নতুন ত্রিমাত্রিক মুদ্রণ পদ্ধতির কথা শুনি৷ থ্রি-ডি প্রিন্টিং একটা খুব উচ্চ মানের প্রযুক্তি, যা দিয়ে নতুন নতুন আকৃতি তৈরি করা যায়৷''

জন্মসূত্রে ইরানের মানুষ নাইম ইয়োসেফির চোখে ত্রিমাত্রিক প্রযুক্তি হল ভবিষ্যতের ‘জুতা আবিষ্কার': মুচির হাতুড়ি-ফর্মার বদলে কম্পিউটার আর প্রিন্টার দিয়ে তৈরি করা৷ নকশাটা করা হয়েছিল কম্পিউটারে৷ তারপর স্টকহোমের এক বিশেষজ্ঞ মিকায়েল এরিকসন সেই নকশা ‘অপটিমাইজ' করেন৷ একটি বিশেষ সফটওয়্যার জুতোর ডিজিটাল মডেলটিকে সিগনালে পরিণত করে, যা থেকে থ্রি-ডি প্রিন্টার ত্রিমাত্রিক মডেলটি তৈরি করে৷

জুতো ছাপার কাণ্ডকারখানা

ত্রিমাত্রিক মুদ্রণে অনেক সময় লাগে৷ একটি প্ল্যাটফর্ম ধীরে ধীরে নীচে নেমে যায়, কেননা তার উপর পরতে পরতে পাদুকাটি গড়ে ওঠে৷ প্রণালীটা ঠিক কাগজে ছাপার মতো: শুধু কালির বদলে তরল প্লাস্টিক ব্যবহার করা হয়৷ সেই প্লাস্টিক আবার একটি লেজার থেকে অতিবেগুনি রশ্মির বিকিরণে শুকোয় এবং শক্ত হয়ে ওঠে৷ স্তরে স্তরে ছাপা, খুব পাতলা সব স্তর, কাগজের চেয়েও পাতলা৷ মাত্র ১৬ মাইক্রন, অর্থাৎ এক মিলিমিটারের ষোলো হাজারের এক ভাগ৷ তা থেকে বোঝা যায়, একটা জুতো তৈরি করতে কেন চল্লিশ ঘণ্টা সময় লাগে৷ ও রকম একটা জুতো তৈরি করার খরচ হল দেড় হাজার ইউরো৷

আরো অনেক ফ্যাশান ডিজাইনার থ্রি-ডি প্রিন্টার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন৷ নাইম ইয়োসেফি-র ‘মেলোনিয়া' মডেলটিকে নান মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে – যেমন লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম৷ ইয়োসেফি আপাতত একটি নতুন মডেলের জুতো নিয়ে কাজ করছেন৷ থ্রি-ডি প্রিন্টার থেকে ‘ছাপানো' এই ধরনের একজোড়া জুতো আজ বিক্রি হয় কয়েক হাজার ইউরো দামে৷ তবে ইয়োসেফি ভবিষ্যতে দাম কমানোর আশা রাখেন: ‘‘গ্রাহকরা যাতে এই ধরনের জুতো আরো সহজে কিনতে পারেন, আমি তার ব্যবস্থা করার চেষ্টা করছি৷ তারা আমার দোকানে আসবেন, নিজেদের শরীর স্ক্যান করাবেন আর জুতো অথবা অ্যাক্সেসরির অর্ডার দেবেন৷ খুবই সোজা কাজ৷''

-ডি-ডব্লিউ ওয়ার্ল্ড

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ