,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

image_115142.boarder

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মাঝপাড়া সীমন্তের ১০৭ নং মেইন পিলারের নিকট বিএসএফের গুলিতে আব্দুল খালেক নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি এলাকাবাসী সূত্রে জানা যায়, মুজিবনগরের মাঝপাড়ার দুলু মল্লিকের ছেলে আব্দুল খালেকসহ (৩০) বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনার উদ্দেশ্যে ১০৭ নং মেইন পিলারের নিকট অবস্থান করছিল। এ সময় ভারতের পুরুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধি হয়ে খালেক মাটিতে লুটিয়ে পড়ে। পরে খালেকের সহযোগীরা তাকে উদ্ধার করে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা  করেন।

মুজিবনগর ক্যাম্প কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

-অর্থসূচক

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ