,

১৭টি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সময়সূচি

Exam-aচলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী ১৩ আগস্ট। এরপরই শুরু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। এরই মধ্যে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময় সূচি নির্ধারণ করেছে।
পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে প্রতিবছরই গড়ে ১০ থেকে ১২টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেখা যায়। এ বছরও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় নয় লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে চার হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী ছিল। এ বছরের ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বারিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মেডিকেল ও ডেন্টাল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ভাসানী বিশ্ববিদ্যালয়সহ মোট ১৭টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। নিচে পরীক্ষার তারিখের একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় :
ক ইউনিট- ১২ সেপ্টেম্বর
খ ইউনিট- ১৯ সেপ্টেম্বর
গ ইউনিট- ৫ সেপ্টেম্বর
ঘ ইউনিট- ২৬ সেপ্টেম্বর
চ ইউনিট- ১৩ সেপ্টেম্বর
ঢাবিতে সকাল ১০টায় এবং জবিতে বিকাল ৩টায় পরীক্ষা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর।
মেডিকেল ও ডেন্টাল : ৩ অক্টোবর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ২৭ অক্টোবর থেকে ০৬ নভেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : ১৯ থেকে ২৫ অক্টোবর।
খুলনা বিশ্ববিদ্যালয় : ২৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর।
বরিশাল বিশ্ববিদ্যালয় : ১৮ ও ১৯ অক্টোবর।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) : ২৪ অক্টোবর।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) : ৩১ অক্টোবর।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) : ০৮ নভেম্বর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ১৪ নভেম্বর।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় : ২৩ থেকে ২৭ নভেম্বর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ৬ ও ৭ নভেম্বর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : ০৮ নভেম্বর।
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল : ১০ থেকে ১৩ নভেম্বর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২৯ নভেম্বর।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ