,

ডা.নারায়ন চন্দ্র দাস সহ তিনজনের বিরুদ্ধে তিনটি জিডি

Brahmanbaria CS Picব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্য্যালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগে ঘুষ দূর্নীতির অভিযোগ এনে সিভিল সার্জন ডা.নারায়ন চন্দ্র দাস সহ তিন জনের বিরুদ্ধে গত বুধবার বিকালে নবীনগর থানায় পৃথক তিনটি জিডি হয়েছে। অপর দুইজন হলো নবীনগর হাসপাতালের টিএলসিএ মো.স্বপন মিয়া এবং সিভিল সার্জন অফিসের ষ্টোরকিপার হাবিবুর রহমান। অভিযোগ সূত্রে জানাযায়,নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মো: আলাউদ্দিন,নবীনগর পূর্ব ইউনিয়নের দরিলাপাং গ্রামের লিয়াকত আলীর ছেলে মুকবুল হোসেন ও শ্রীরামপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পাওয়ার জন্য নবীনগর হাসপাতালের টিএলসিএ মোঃ স্বপন মিয়া ও সিভিল সার্জন অফিসের ষ্টোর কিপার হাবিবুর রহমান ও পিয়ন পল্লবের মাধ্যমে সিভিল সার্জনকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা ঘুষ দেয়। ঘুষ নিয়েও চাকুরী না দেওয়ায় ভুক্তভোগীরা পৃথক তিনটি জিডি করেন।আলাউদ্দিন মিয়া ও মকবুল হোসেন মাষ্টাররোলে বিভিন্ন পদে প্রায় ২ বছর যাবৎ নবীনগর সরকারী হাসপাতালে চাকুরীরত রয়েছেন।তাদের কে শূণ্য পদে নিয়োগ প্রদান করা হবে বলে উক্ত টাকা নেওয়া হয়েছে। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন,তিন ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ তিন জনের বিরুদ্ধে পৃথক তিনটি জিডি করেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ