,

বাহরাইনে দুই বাংলাদেশী শ্রমিক নিহত

image_93524_0

বাহরাইন: বাইরাইনে দুর্ঘটনায় বাংলাদেশের দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিমেন্ট কংক্রিট মিশ্রণ কারখানায় দুর্ঘটনা ঘটলে তারা নিহত হন।


বাহরাইনভিত্তিক ডেইলি ট্রিবিউন নিউজ (ডিটি নিউজ) এ  সংবাদ প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি বাংলাদেশি নিহত দুই শ্রমিকের নাম প্রকাশ না করলেও অসমর্থিত সূত্রে জানা যায়,  নিহতরা হলেন বিল্লাল হোসেন ও ইউনুস শিকদার।

বাংলাদেশে কোথায় তাদের বাড়ি তা জানা যায়নি। এ বিষয়ে সে দেশের বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

ডেইলি ট্রিবিউন নিউজ জানায়, এই দুই বাংলাদেশি অবৈধভাবে বাহরাইনে অবস্থান করছিলেন। ডিটি নিউজ তাদের সংবাদের শিরোনাম করে- ‘তারা অবৈধভাবেই মারা গেল’।

এ ঘটনার পর পরই শ্রমমন্ত্রী জামীল হুমাইদান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানায়, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমমন্ত্রী সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ, বাইরাইনে অবৈধভাবে বসবাসকারী কোনো দেশের নাগরিককে সেদেশে কোনো কারখানায় কাজ পাওয়ার কথা নয়।

এর আগে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে সেদেশ থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ