,

যে বিষয়গুলো আগে না জানলে আফসোস হবে বিয়ের পর!

marin sami

বিয়েটা প্রেমের হোক কিংবা পারিবারিক, সঙ্গীকে কতটুকুই জানা হয় বলুন? অনেক জানাশোনার পরেও এমন কিছু বিষয় থেকে যায় যেগুলো জানা হয়ে ওঠে না। আপাতদৃষ্টিতে যেগুলোকে ছোটখাটো মনে হয়, বিয়ের পরে সেরকম অনেক কিছুই সৃষ্টি করে নানান রকমের সমস্যা। তখন মনে হয় যে বিষয়গুলো সম্পর্কে বিয়ের আগেই ভালোভাবে জেনে নেয়া উচিত ছিলো। জেনে নিন তেমনই কিছু বিষয় সম্পর্কে।

বদভ্যাস

বিয়ের আগে সঙ্গীর নাক ডাকার অভ্যাস সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু বিয়ের পরে ঘুমানোই দায় হয়ে গিয়েছে। কিংবা আপনি বাতি নিভিয়ে ঘুমাতে ভালোবাসেন আর আপনার সঙ্গী বাতি জ্বালিয়ে, টিভি ছেড়ে ঘুমায়। আপনার সঙ্গীর এমন নানান রকমের বদভ্যাসের কারণে বিবাহিত জীবনে অশান্তি শুরু হতে পারে।

মডেলঃ মেরিন ও সামি, ছবিঃ প্রিন্স নাইম

তখন আপনার মনে হওয়াটাই স্বাভাবিক যে সঙ্গীর সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেয়া উচিত ছিলো।

পছন্দের অমিল

আপনি খুব সাধারণ পোশাক পছন্দ করলেও আপনার সঙ্গী একদম চকমকে পোশাক পছন্দ করেন। কিংবা আপনি উচ্চশব্দে গান শুনতেই পারেন না, আর আপনার সঙ্গী কম শব্দে গান শুনেন না। এমন বেশ কিছু ছোট খাটো ব্যাপারও দাম্পত্য সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে তখন মনে হয় যে ব্যাপার গুলো সম্পর্কে আগেই জেনে নেয়া উচিত ছিলো।

খাদ্যাভ্যাসের অমিল

আপনার আর আপনার সঙ্গীর খাদ্যাভ্যাসের অমিলও অনেক সময়ে সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ঝাল খান না কিন্তু আপনার সঙ্গী ঝাল ছাড়া খাবার খেতেই পারেন না। এমন অবস্থায় অনেকেই আফসোস করে থাকেন। বিষয়টি আগেই জেনে নেয়া উচিত ছিলো ভেবেই এই আফসোসটা করে থাকেন অধিকাংশ মানুষ।

পারিবারিক নানান দিক

আপনার পরিবারের যে ধরণের রীতিনীতি, আপনার শ্বশুরবাড়ির সাথে তার কিছুটা পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সামাজিক রীতিনীতির পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় এবং নানান রকমের সমস্যা দেখা দেয়। ফলে তখন অনেকেই বিষয়টি আগেই জেনে না নেয়ার কারণে আফসোস করে থাকেন।

ভবিষ্যত জীবনের পরিকল্পনা

আপনি হয়তো দেশেই থাকার পরিকল্পনা করে রেখেছেন অনেক আগে থেকেই। কিন্তু আপনার স্বামী/স্ত্রীর ইচ্ছা দেশের বাইরে জীবনযাপন করবেন। এমন পরিস্থিতিতে নানান রকমের মানসিক টানাপোড়েন হবেই। তখন আপনার মনে হতেই পারে যে কেন বিয়ের আগেই জেনে নেয়া হয়নি বিষয়টি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ