,

জেনে নিন ডাবের ১১ টি গুণের কথা

dabডাবের পানিতে পটাশিয়াম, শর্করা, প্রোটিন, সোডিয়াম, ক্লোরাইড জাতীয় পদার্থ রয়েছে যেটি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ত্বক, ঠোঁট, চুল, নখ ও দাঁত সুন্দর রাখতে সাহায্য করে।

ডাবের পানিতে প্রচুর ভিটামিন 'সি' ও 'এ' থাকায় মানুষের বয়সের ছাপ দূর করে ত্বকে এনে দেয় সজীবতা।

ত্বকের ব্রণের দাগসহ ত্বকের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও যে কোনো দাগ ধ্বংস করতে ডাবের পানি অতুলনীয়।
শীত, বর্ষা, কি গ্রীষ্ম মৌসুমে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে ঠোঁটের চামড়া ওঠে, ফ্যাকাশে ভাব দেখা দেয়। যা দূর করতে ডাবের পানি পান এবং এর ব্যবহার খুবই কার্যকর।
ডাবের পানি পান করলে স্নায়ুতন্ত্র শক্তিশালী হয় ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি কিডনি সুস্থ থাকে।
ডাবের পানিতে ভিটামিন 'এ' থাকায় নিয়মিত ডাবের পানি দিয়ে মুখ ধুলে চোখের নিচে দাগ পড়া ও চোখের মাংসপেশির দুর্বলতা দূর হয়। চোখের পাপড়িতে অ্যালার্জি থাকায় অনেকেই মাসকারা, আইলাইনার ব্যবহার করতে পারেন না। পাপড়িতে সাদা সাদা জমাটবাঁধা ছোট দানা বা আঠালো ভাব দূর করতে ডাবের পানি অত্যন্ত ফলপ্রসূ।
ডাবের পানি দিয়ে মুখ ধোয়ার পাঁচ থেকে ১০ মিনিট পর স্বাভাবিক পানিতে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে প্রথমেই ডাবের পানিতে মুখ ধুলে হবে না, প্রথমে ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ডাবের পানি মুখে দেবেন। তৈলাক্ত ভাব চলে যাবে।
ডাবের পানিতে যথেষ্ট পরিমাণে আয়রন রয়েছে। শরীরে রক্ত তৈরি করার জন্য আয়রন হলো গুরুত্বপূর্ণ উপাদান। দেহে আয়রনের পরিমাণ ঠিক থাকলে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
নিয়মিত ডাবের পানি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। ডাবের পানি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি শরীরের কার্ডিওভাসকুলার কাঠামো ও সুগার লেভেলও নিয়ন্ত্রণ করে।
মানবদেহের ওজন কমাতে ডাবের পানি অসাধারণ। ডাবের এ প্রাকৃতিক পানি মানুষের ক্ষুধাকে দমন করে। ফলে বেশি বেশি খাওয়ার প্রয়োজন হয় না। এতে শরীরের ওজন কমে। 
চিকিৎসকরা প্রায়ই গর্ভবতীদের ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। কারণ এতে কোষ্ঠকাঠিন্য হয় ও হার্টের সমস্যা নিরসন করে হজমশক্তি বাড়াতে সহায়তা করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ