,

ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নতুন কমিটি গঠন

CCCCCCCCCC

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৪-২০১৬ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার ভবনের ফরিদ উদ্দিন আহমেদ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে আজিজুল হককে সভাপতি, আশরাফুল আলম মাহফুজকে উর্ধ্বতন সহসভাপতি ও বাবুল মিয়াকে সহসভাপতি করা হয়েছে। এছাড়া ১৮ জনকে পরিচালক পদে রাখা হয়েছে।
এরা হলেন- সদ্য সাবেক সভাপতি তানজিল আহমেদ, মো. আল মামুন, মো. শাহ আলম, মিজানুর রহমান, কাজী জাহাঙ্গীর, মো. মোজাম্মেল হক আজাদ, মো. বাবুল মিয়া, মো. আল আমিন, সুব্রত পাল, শেখ আল মামুন আহমেদ, মো. রেজুয়ানুল হক, জাকিরুল ইসলাম শফিক, আবুল ফয়েজ, মো. কামাল মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. নূরুজ্জামান ভূঁইয়া, মাসুদুর রহমান ভূঁইয়া ও গোলাম হোসেন ইপটি।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের