,

আ.লীগ নেতা কুতুব হোসেন আর নেই

KUTUB VAI

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তারাগণ গ্রামের সন্তান, ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার বাসিন্দা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন (৬৫) আর নেই।
আজ বুধবার  সকাল নয়টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। শেখ কুতুব হোসেনের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মাগরিব নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ উদ্যানের জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের জানাযা অনুষ্ঠিত হবে। পরে শহরের শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আওয়ামী লীগ নেতা শেখ কুতুব হোসেনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর)  আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী শোক প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ