বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ!

Crime1নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ও সদস্য (মেম্বার) ফরিদ মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চেয়ারম্যান-মেম্বারসহ পাঁচজনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে রোজিনা বেগম স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে থাকেন। এ অবস্থায় স্বামীর কাছ থেকে ভরণ- পোষণ পাওয়ার দাবিতে ইউপি চেয়ারম্যানের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের সূত্র ধরে গত রোববার রাতে চেয়ারম্যান স্বামীর সাথে আপোষ-মীমাংসা করে দেওয়ার কথা বলে রোজিনাকে ওই ওয়ার্ডের (নং-৩) মেম্বার ফরিদ মিয়ার মাধ্যমে তার বাড়িতে ডেকে আনেন। পরে রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান নাছির উদ্দিন ও মেম্বার ফরিদ মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী সাগর মিয়া এলাকাবাসীর সহযোগিতায় গত সোমবার বিকেলে তাকে (রোজিনা) নবীনগর থানায় নিয়ে আসে। পরে সোমবার রাতেই পাঁচজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার বলেন, আমার প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন ষড়যন্ত্র করেছে। এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি ধর্ষণের মামলা নেয়া হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি