,

দুই শ কোটির ক্লাবে সালমানের কিক

salman khanগত শনিবার ৩ আগস্ট দেশের বাইরে দুই শ কোটির রেকর্ড গড়েছে, এইবার ভারতে দুই শ কোটির ক্লাবে ঢুকে পড়ল সালমানের ‘কিক’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই যেভাবে ব্যবসা করছিল তাতে বহু সমালোচক জানিয়েছিলেন দুই সপ্তাহের মধ্যেই দুই শ কোটির ক্লাবে প্রবেশ করবে সালমানের সিনেমাটি। সমস্ত ফিল্ম বাণিজ্য সমালোচকদের জল্পনাকে সফল করে দুই সপ্তাহের আগেই দুই শ কোটির রেকর্ড তৈরি করে ফেলল ‘কিক’। এটি জ্যাকলিন ফার্নান্দেজের প্রথম কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া সিনেমা। কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া নিজের সবথেকে বড় প্রতিপক্ষ শাহরুখ খানের সিনেমা ‘জব তক হ্যা জান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

সালমান তাঁর নিজের সিনেমা ‘দাবাং’ এবং ‘দাবাং-২’-এর রেকর্ডও অতিক্রম করে গিয়েছে। সালমানের সিনেমা সমালোচকদের কাছে কখনই খুব বেশি প্রসংশিত হয়নি, কিন্তু এতো দ্রুত দুই শ কোটির ক্লাবে প্রবেশ তাঁর সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। সবে মাত্র দুই সপ্তাহে এত ভালো ব্যবসা করেছে, ভবিষ্যতে আরও কত কোটি টাকা পকেটে ভরে সেটাই এখনও দেখার বিষয়। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে