,

যে ৫ টি কারণে মেয়েরা পছন্দ করেন হাসিখুশি প্রাণোচ্ছল পুরুষ

prem====প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের বিষয়টি যখনই মেয়েরা বুঝতে শেখেন তখন থেকেই মেয়েরা নিজের জীবনসঙ্গীর ব্যাপারটি নিয়ে চিন্তা করতে থাকেন। মেয়েরা অনেক ভেবে চিন্তেই নিজের পছন্দের মানুষটি খুঁজে থাকেন। কিন্তু তাই বলে প্রথম নজরে প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়। অনেক মেয়েই ছেলেদের ব্যক্তিত্বের প্রেমে পড়ে যান বলতে গেলে হুট করেই।

ছেলেদের মধ্যে কোন জিনিসটি মেয়েদের সব চাইতে বেশি আকর্ষণ করে তা জানেন কি কেউ? তা হলো প্রাণোচ্ছলতা ও হাসিখুশি ব্যক্তিত্ব। প্রথম নজরেই এই ধরণের ব্যক্তিত্ব সম্পন্ন ছেলের প্রেমে পড়ে যান বেশিরভাগ মেয়েরা। কেন জানেন? চলুন তবে দেখে নেয়া যাক কারণগুলো।

হাসিখুশি ছেলেরা অনেক বেশি সামাজিক হয়

হাসিখুশি ও প্রাণোচ্ছল ব্যক্তিত্বের ছেলেরা অনেক বেশি সামাজিক হয়ে থাকেন। এতে করে মেয়েদের নিজের প্রেমিককে কারো সাথে পরিচয় করিয়ে দেয়ার সময় চিন্তা করতে হয় না যে তার প্রেমিকটি কারো কথায় মনঃক্ষুণ্ণ হতে পারেন। সামাজিক মানুষ সকলেরই পছন্দের হয়ে থাকেন। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে সকল স্থানেই বেশ ভালো করে মিশে যেতে পারেন।

হাসিখুশি ব্যক্তিত্বের ছেলেরা তার প্রেমিকার বন্ধুদের সাথে খুব ভালো ভাবে মিশতে পারেন

নিজের বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কেউই পছন্দ করেন না। প্রেম কিংবা বিয়ে হলে মেয়েরা নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক দূরে সরে যান যদি তার প্রেমিক বা স্বামীটি খুব বেশি হাসিখুশি ব্যক্তিত্বের মানুষ না হলে। কারণ বন্ধু বান্ধবের সাথে না মিশতে পারলে তারা একটি সময় দুরেই চলে যান। তাই মেয়েরা এমন ছেলে পছন্দ করেন যারা তার সাথে সাথে তার বন্ধুদের সাথে মিশে যেতে পারেন।


একজন মজার মানুষের ব্যক্তিত্বই এমন থাকে যিনি সকলের মুখে খুব সহজে হাসি ফোটাতে পারেন। আর মেয়েরা সাধারণত সেই ছেলেদের প্রেমে পড়ে যান যিনি তার মুখে হাসি ফোটাতে পারেন। আর সব চাইতে মজার ব্যাপার হলো একজন মজার মানুষের সাথে বেশিক্ষণ রাগ করেও থাকা যায় না। এতে করে সম্পর্কে অভিমান ও রাগ থাকলেও ছেলেটির হাসিখুশি কথায় রাগ ও অভিমান দূরেই সরে যায়। এতে সম্পর্কও অনেক মজবুত হয়।হাসিখুশি ছেলেরা প্রেমিকার মুখে খুব সহজেই হাসি ফোটাতে পারেন

প্রাণোচ্ছল ব্যক্তিত্বের ছেলেরা অনেক আত্মবিশ্বাসী হয়ে থাকেন

প্রাণোচ্ছল ও হাসিখুশি ব্যক্তিত্বের মানুষেরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তিনি সামাজিক বলে সকলেই তাকে পছন্দ করেন। এই শক্তিটিই তার মনে আত্মবিশ্বাসের সৃষ্টি করে। আর একজন মেয়েও আত্মবিশ্বাসী ছেলেদের অনেক পছন্দ করে থাকেন। কারণ আত্মবিশ্বাসী পুরুষেরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন।

মেয়েরা অনেক বেশি নিরাপত্তা খুঁজে পান

হাসিখুশি প্রাণোচ্ছল ব্যক্তিত্বের মানুষেরা জীবনের সকল কিছুর মধ্যে মজার কিছু খুঁজে পান। তারা জীবনটাকে অনেক ইতিবাচক দৃষ্টিতে দেখে থাকেন। এতে করে তার সব কিছুর প্রতি ইতিবাচক মনোভাবের কারণেই মেয়েরা একধরনের নিরাপত্তা খুঁজে পান তাদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ