,

মুন্সিগঞ্জে ২ শতাধিক যাত্রী সহ লঞ্চডুবি, মৃত ১৫

lanchনিজস্ব প্রতিবেদক : মুিন্সগঞ্জের মাওয়া লৌহজং চ্যানেলের কাছে ২ শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চে ২ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ।

উদ্ধারকারী জাহাজ রুস্তুম লহ্চটি উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে নারায়নগঞ্জ থেকে রওনা হয়েছে। ঘটনাস্থলে ডুবুরী ও সেনাবাহিনীর উদ্ধার দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ১২ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
লঞ্চটি মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে ১০০ গজ দুরে ডুবে যায়। নদীতে তীব্র স্রোতের কারনে লঞ্চটি ডুবে গেছে বলে জানিয়েছেন হাইওয়ে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শাহদাত হোসেন।  দুর্ঘটনার পর আশেপাশের ঘাট থেকে খালি লঞ্চ ও স্পিড বোট উদ্ধারে এগিয়ে আসে।
 
এর আগে রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত বৈরী আবহাওয়ার কারনে ফেরি চলাচল বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে, ফেরি চালাচল বন্ধ থাকার ফলে লঞ্চে যাত্রীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটিতে দুই থেকে আড়াইশ যাত্রী থাকার প্রাথমিক ধরনা করা হলেও লঞ্চটিতে ৪ থেকে ৫শ যাত্রী থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এর ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ