,

প্রথমে মাঠ গরমের আন্দোলন বিএনপির

andolonবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগস্ট মাসেই সরকারবিরোধী আন্দোলন শুরু করবে৷ তবে এই আন্দোলন হবে মাঠ গরম করার৷ চূড়ান্ত আন্দোলন হবে ঈদুল আজহার পর৷

জানা গেছে, ১৫ আগস্টের আগে ও পরে বিএনপি ধারাবাহিক কিছু আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে৷ এসব কর্মসূচির প্রধান লক্ষ্য থাকবে দেশের মানুষের কাছে আন্দোলনের বার্তা পৌঁছে দেয়া৷ সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা৷

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, ঈদুল ফিতর মাত্র শেষ হয়েছে৷ আর দেখতে দেখতেই পবিত্র হজ ও ঈদুল আজহা এসে যাবে৷ তাই এই সময়ের মধ্যে কোনো কঠিন কর্মসূচি না দিয়ে আন্দোলনের মাঠ গরম করা এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সময় বেঁধে দেয়া হবে৷ সরকার যদি এর মধ্যে নমনীয় না হয়, কোরবানির ঈদের পরই সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলন শুরু করবে বিএনপি।

বিএনপির সিনিয়র নেতারা এরই মধ্যে কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন৷ তবে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হয়নি৷ কর্মসূচি চূড়ান্ত করার আগে জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক হবে৷

বিএনপির নীতিনির্ধারকরা চান চূড়ান্ত আন্দোলন শুরুর আগে আবার বিদেশি কূটনীতিকদের সক্রিয় করতে৷ এ জন্য তাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তারা৷ কারণ ৫ জানুযারির একতরফা নির্বাচনকে কেন্দ্র করে তারা সরকারবিরোধীদের সহিংস আন্দোলনের সমালোচনা করেছেন৷ তাই তারা চাইছেন কূটনীতিকরা যেন বুঝতে পারেন বিএনপি সহিংস আন্দোলন চায় না৷ আর তারাও যেন সরকারকে বোঝান যে সহিংসতা এড়াতে সংলাপ ও নির্বাচনের কোনো বিকল্প নেই৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে জানিয়েছেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চায়৷ দেশের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে৷

আর বিএনপির যুগ্ম মহাসচি রুহুল কবির রিজভি শনিবার বলেছেন, ‘‘আমরা পুরোপুরি শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিচ্ছি। আর এই  আন্দেলন আগস্টেই শুরু হবে৷''

কবে থেকে আন্দোলন শুরু হবে জানতে চাইলে রিজভী বলেন, ‘‘দু-এক দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন৷ এরপর জোট নেতারা বৈঠক করবেন৷ আর এই বৈঠক থেকেই আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হবে৷''

রিজভী আরো বলেন, ‘‘সরকার যদি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঠেকাতে শক্তি বা অস্ত্রের ভাষা ব্যবহার করে, তাহলে আমরাও বসে থাকব না৷'' সূত্র: ডিডব্লিউ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ