,

নাসিরনগরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

index

মুরাদ মৃধা, নাসিরনগর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মাসুক মিয়া (৩৪) নামের এক বড় ভাই খুন হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে নূরপুর গ্রামের ছৈয়দ মিয়ার ছেলে মাসুক মিয়ার সঙ্গে তার সৎ ছোট ভাই মঞ্জুর (৩০) বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে ছোট ভাই মঞ্জু ধারালো ছুরি দিয়ে মাসুকের বুকের নিচে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সে মারা যায়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরির আঘাতে মাসুকের বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রচন্ড রক্তক্ষরণের ফলে সে মারা যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, ঘটনার খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ