,

মালিহাতায় জুয়া খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

index

নিজস্ব প্রতিবেদক : জুয়া খেলায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দুটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে করা হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়য়ের মালিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাব ও পুলিশ সংঘর্ষ থামাতে ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ও ব্যাপক লাঠিপেটা করে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে মালিহাতা গ্রামের কোনার গোষ্ঠীর খোরশেদ আলী (২৫) চার যুবককে সাথে নিয়ে একই গ্রামের বুইদ্দার গোষ্ঠীর এলাকায় জুয়া খেলতে যায়। এতে বুইদ্দার গোষ্ঠীর আল-আমীন (৩০) বাঁধা দেয়। এনিয়ে আল-আমীন ও খোরশেদ মিয়ার মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দেড় ঘন্টা পর সরাইল ও সদর থানার পুলিশ, সড়ক (হাইওয়ে) পুলিশ ও র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা ব্যাপক লাঠিপেটা ও ৫ রাউন্ড বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে কোনার গোষ্ঠীর দুটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ আব্দুর রাকিব (২০) ও মন্নর আলীকে (৩০) ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে জেলা সদর হাসপাতালে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ