,

বিরোধীরা গুড়িয়ে দিল মাজার!

k

আখাউড়া প্রতিনিধি : আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাজার একেবারে গুড়িয়ে দিয়েছে একদল মুসল্লি। পৌর এলাকার দেবগ্রামে অবস্থিত পীর শাহ সুলতানের ওই মাজারটি চারপাশের দেয়াল ভেঙ্গে দেওয়াসহ দান বাক্সও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাজার বিরোধীরা অহেতুক এই কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তরা বলছেন, এখানে সেজদা দেওয়াসহ অনৈতিকান্ড হয় বলে সাজসজ্জা সরিয়ে ফেলা হয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাজারটি চারপাশের দেয়াল গুড়িয়ে দেয় ও দানবাক্স নিয়ে যায়। এর আগে শুক্রবার রাতে মাজারের লোহার গ্রিল খুলে নেওয়া হয়। এ হামলা নেতৃত্বে ছিল তাবলীগ জামায়াত, হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর সমর্থকরা।
মাজারের তদারকারি মো. দেওয়ান জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘একটি উগ্রবাদী চক্র এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক বাজারে কর্মসূচী আহবান করেছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থাও নোবো’।
তবে তাবলীগ জামায়াতের শেখ মো. ইকরাম অভিযোগ করেন, এখানে অনৈতিক কর্মকান্ড হতো। মহিলারা এসে সেজদা দিতেন। যে কারণে কবরটি অক্ষুন্ন রেখে অন্য সাজসজ্জা সরিয়ে মসজিদে নিয়ে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ