,

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

index

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা গ্রামে আজ শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আশুগঞ্জের ফেরীঘাট এলাকায় ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের আনু সরকারের বাড়ির শাহআলম ও মনা বাড়ির তৌহিদুল ইসলাম নাসিরের ছেলে বিজয় এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে আনু সরদারের বাড়ির লোকজন ও মনা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের লোকজন সংঘর্ষে নেমে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ