,

শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই শ্রীঘরে!

arrest.psd_

নবীনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জামাইকে শ্রীঘরে যেতে হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৩ বছর আগে উপজেলার পশ্চিম ইউনিয়নের দরিলাপাং গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে বাবুল মিয়ার (২২) সাথে একই উপজেলার বীরগাও ইউনিয়নের ফারুক মিয়ার মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়েতে মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসাবে এক ভরি স্বর্ণালংকার দেওয়ার কথা ছিল। মেয়ের বাবা স্বর্ণালংকার দিতে না পারায় বাবুল প্রায়ই তার স্ত্রী তাসলিমাকে মারধোর করতো। এ ঘটনায় গত ৭ মাস আগে তাসলিমার পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় বাবুলের বিরুদ্ধে একটি জিডি করা হয় ও তাসলিমা বাবার বাড়িতে চলে আসে।
সম্প্রতি বিষয়টি সামাজিকভাবে মিমাংসা হয়। গত শুক্রবার তাসলিমার বাবার বাড়ির লোকজন বাবুলের বাড়িতে দাওয়াত খেয়ে আসার সময় জামাই বাবুলকে তাদের বাড়িতে দাওয়াত করেন। গতকাল শনিবার সকালে বাবুল মিয়া শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসলে শ্বশুর বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ