,

যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি আগ্রাসান, নিহত ১৫০

gaza-tang_129434

একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে ইসরাইল। এরইমধ্যে তারা জাতিসংঘকে বলেছে- যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং নতুন করে গাজার ওপর আবার হামলা শুরু করেছে। জাতিসংঘ ও আমেরিকার উদ্যোগে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

তবে, যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজা উপত্যায় বিমান ও কামানের গোলা বর্ষণ অব্যাহত রাখে তেল আবিব। গাজার রাফাহ শহরসহ বেশ কয়েক স্থানে ইসরাইলি আগ্রাসনে ১৫০ জনের বেশি লোক নিহত ও অন্তত সাড়ে তিন শতাধিক আহত হয়েছে। এ নিয়ে গদ ২৬ দিনের ইসরাইলি আগ্রাসনে ১৬২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই বেসামরিক লোক।

এ অবস্থায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও জাবাব দেয়। এতে যুদ্ধবিরতি ভেঙে দেয়া এবং গণহত্যা অব্যাহত রাখার অজুহাত খুঁজে পায় ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। অন্যদিকে, হামাস এবং অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো অভিযোগ নাকচ করে বলেছে, রাফাহ শহরের ওপর ইসরাইলের হামলার কারণে তারা জবাব দিতে বাধ্য হয়েছে। ৭২ ঘণ্টার এ যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল গাজায় শহীদদের দাফনের ব্যবস্থা এবং আহতদের চিকিৎসা ও খাদ্য সরবরাহ করা।

-jugantor

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ