,

কলেজ পাড়ায় পারিবারিক কলহে গৃহবধূ হত্যা

index

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার (২২) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শহরের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী শিমরাইলকান্দি এলাকার আবদুল জলিলের কন্যা।
নিহত শারমিনের পরিবারের লোকজন জানায়, গত পাঁচ বছর আগে কলেজ পাড়ার কালন মিয়ার ছেলে সোলমানের সাথে শারমিনের বিয়ে হয়। গত দেড় বছর আগে সোলমান পুনরায় নরসিংদী এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী শারমিনের সাথে সোলমানের পারিবারিক কলহের শুরু। এরপর থেকে সোলমান
নিয়মিত তার স্ত্রীকে মারধোর করতো।

তারা আরো জানায়, শারমিন প্রায়ই তাকে নির্যাতনের কথা তাদের জানাতো। গত বৃহস্পতিবার সকাল থেকে সোলমান শারমিনকে কয়েকবার মারধর করে। পরে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে জেলা সদর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার (এএসপি)তাপস কুমার ঘোষ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ