,

কুমিল্লায় প্রাইভেটকার উল্টে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক সার্জেন্ট সপরিবারে নিহত

nazrul islam

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েসহ পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর ব্রিজের সঙ্গে প্রাইভেকারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৫০), স্ত্রী লাবণী (৩০) ও মেয়ে নুসরাত তাবাসসুম (৩)। আহত অপর দু’জনের নাম জানা যায়নি।
হতাহতদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঈদ শেষে নজরুল ইসলাম বেলাল ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে  (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৮১৪) কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।
পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল ও নুসরাত তাবাস্‌সুমের মৃত্যু হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে  লাবণীর মৃত্যু হয়।  
আহত অপর দু’জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটাকারটি উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ