,

চাপে ইসরাইল: আরো ১৬ হাজার সেনা তলব

image_92529_0

গাজা: অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হাতে ব্যাপকভাবে নাস্তানাবুদ হয়েছে ইসরাইলি সেনারা। ইহুদিদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের হতাহতের প্রকৃত সংখ্যা প্রচার করা না হলেও কার্যত তারা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে।

 

আর এ বিষয়টি ফুটে উঠেছে ইসরাইলের আরো ১৬ হাজার রিজার্ভ সেনা তলব দেখে। বৃহস্পতিবার তেলআবিব ঘোষণা করেছে, গাজা উপত্যকায় অভিযান চালানোর জন্য অতিরিক্ত ১৬ হাজার রিজার্ভিস্টকে তলব করা হয়েছে। ইসরাইলি সেনা মুখপাত্র বলেছেন, এরইমধ্যে অভিযানে অংশ নেয়া সেনাদের বিশ্রাম দিতে এসব রিজার্ভিস্টকে ডাকা হয়েছে।

 

ইসরাইলের মন্ত্রিসভা গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার একদিন পর রিজার্ভ সেনা তলবের খবর দেয়া হলো। গত ২৪ দিনের যুদ্ধে গাজায় অন্তত ১৩০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। তেলআবিব অবশ্য তার ৫৬ সেনা ও তিন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিজেকে 'অজেয়' হিসেবে দাবি করা ইসরাইলের জন্য এই ৫৬ সেনা নিহত হওয়াও বড় ধরনের বিপর্যয়।

 

এদিকে, চলমান গাজা আগ্রাসনে অংশ নেয়া ইসরাইলি সেনাদের যেসব ছবি ও ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, অভিযান চালাতে যাওয়ার আগে এসব সেনার চোখেমুখে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করে। হামাসের শাহাদাৎপিয়াসী যোদ্ধারা কখন টানেল দিয়ে মাটি ফুঁড়ে বেরিয়ে অতর্কিত হামলা করবে সে আশঙ্কায় সময় কাটে ইহুদিবাদী সেনাদের। গাজা সীমান্তে মোতায়েন সেনাদেরকে ট্যাংকের পাশে দাঁড়িয়ে উৎকণ্ঠিত চিত্তে প্রার্থনা করতে দেখা গেছে। এ ছাড়া, অভিযান শেষ করে প্রাণ নিয়ে ফিরে যাওয়া ইসরাইলি সেনাদেরকে ফুরফুরে মেজাজে দেখা যায়।

– আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি