,

ওবামার বিরুদ্ধে মামলার বিল পাস

Barack Obama

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করার প্রস্তাব অনুমোদন করেছে। নির্বাহী আদেশে জারির মাধ্যমে সাংবিধানিক ক্ষমতার সীমা লংঘনের অভিযোগে ওবামার বিরুদ্ধে মামলা করতে এ বিলের অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিলটি ২২৫-২০১ ভোটে পাশ হয়। মার্কিন কংগ্রেসের এই হাউজে বিরোধী রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বিলটি উত্থাপনকারীদের অভিযোগ, স্বাস্থ্য বিমা আইনের ডেডলাইনের মেয়াদ বৃদ্ধিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

ওবামা নির্বাহী আদেশ জারি করে সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। এছাড়া তালেবানের হাত থেকে এক মার্কিন সেনাকে মুক্ত করতে একই পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি।

ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট ওবামা মামলার অনুমোদনকে সময় অপচয় বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, সবাই দেখতে পাচ্ছে- এটা একটা রাজনৈতিক চাল। রিপাবলিকানরা যদি কোনো কাজেই রাজি না থাকে, তাহলে যেটুকু পারব আমাদের নিজেদেরই তা করতে হবে।

প্রসঙ্গত, মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে ওবামাকে প্রায়ই নির্বাহী আদেশে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়। এ কৌশলকে ‘পেন অ্যান্ড ফোন’ নামে ডাকা হয়।

যুক্তরাষ্ট্রে বিষয়টি মোটেও নতুন নয়। জর্জ ওয়াশিংটনের সময় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এভাবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে আসছেন।

-অর্থসূচক

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ