,

তাকফিরি গোষ্ঠী ও ইসরাইল এক উৎসের ২ টিউমার: রুহানি

0099fa525bd83e0db6862bab2b7535c9_XL

৩০ জুলাই (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, এ মুহূর্তে মুসলিম বিশ্বকে দুটি টিউমার অবশ্যই অপসারণ করতে হবে। এ দুটি টিউমার হচ্ছে তাকফিরি গোষ্ঠী ও ইহুদিবাদী ইসরাইল এবং এ দুটিরই উৎস এক।

 

বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, দুর্ভাগ্যক্রমে আমরা ম্যধপ্রাচ্য ও মুসলিম বিশ্বে দুটি ক্ষতযুক্ত টিউমারের মোকাবেলা করছি। এর মধ্যে একটি টিউমার সবসময় ফিলিস্তিনিদের জন্য নিদারুণ কষ্টের কারণ হয়ে দেখা দিয়েছে এবং এখন তারা জলপাইয়ের এ ভূমিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অন্য টিউমার তাকফিরি গোষ্ঠী মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে ইসলাম ধর্ম, খলিফা এবং খেলাফতের নামে মুসলমানদেরকে হত্যা করছে। তিনি বলেন, সমস্ত গবেষণা তথ্য বলছে- এ দুটি টিউমারেরই উৎস এক।    

  

গাজার অসহায় মুসলমানদের ওপর ইসরাইলি বর্বতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, এটা নিতান্তই মানবতার বিরুদ্ধে অপরাধ। এ অপরাধের জন্য ইসরাইলের বিচার করতে হবে। মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইরান কাজ করে যাবে বলেও প্রেসিডেন্ট হাসান রুহানি উল্লেখ করেন। এ ক্ষেত্রে ইরান শান্তি ও ন্যায় বিচারের নীতি অনুসরণ করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ