,

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে বিল না দেয়া এবং দূর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অপসারনের দাবীতে প্রকৌশল অফিস ঘেরাও করেছে ঠিকাদাররা।
আজ রোববার বিকেলে অকস্মাৎ অর্ধশতাধিক ঠিকাদার অফিস ঘেরাও করে।ঠিকাদাররা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্বে দুর্নীতি এবং অসদাচরনের অভিযোগ করে তার অপসারন দাবী করে অফিস ঘেরাও করে।এ খবর পেয়ে সদর থানা থেকে একদল পুলিশ গিয়ে পরিস্তিতি শান্ত করে।ঘেরাওয়ের খবর টের পেয়ে নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আগেই পালিয়ে যায় ।
নাম  প্রকাশ না  করার শর্তে স্থানীয় ঠিকাদাররা জানান বেশ কয়েকজন ঠিকাদারের প্রায় কয়েক কোটি টাকা বিল বাকী।ঈদের আগে বিল দিয়ে দেয়া হবে বলে মোট বিলের শতকরা ১০ ভাগ টাকা ঘোষ দেয়া হয়েছে।কিন্ত তিনি আরো টাকা দাবী করলে অনেক ঠিকাদাররা টাকা দিতে রাজি হননি।ফলে তিনি বিল আটকে দিয়েছেন।
তারা আরো জানান জাকির হোসেন স্থানীয় কিছু শীর্ষস্থানীয়  রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।তার বিরুদ্বে কেউ কোন কথা বললে তাদের কাজ দেয়া হয়না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ