,

এক যুগ পর সরাইল বিএনপি’র কমিটি!

সরাইল প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর সরাইল উপজেলা বিএনপি’র আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই জেলা বিএনপি’র আহবায়ক কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেন মাষ্টারকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে সরাইল উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছিল। দুই বছর মেয়াদের কমিটি দিয়ে চলছে সাত বছর। ২০০৯ সালে সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে জেলা বিএনপি। এই আহবায়ক কমিটি দিয়েই পাঁচ বছর পার করেছে সরাইল বিএনপি।
অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলা বিএনপি সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেছেন। স্বস্থ্যি ফিরে এসেছে সরাইল বিএনপিতে। নতুন কমিটিকে অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ