,

বাংলাদেশে নিষিদ্ধ স্টার জলসা, জি বাংলা!

image_92230_0

কলকাতা: বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! বাংলাদেশের একাধিক ওয়েবসাইটে এখন এই খবরই সবচেয়ে জনপ্রিয়। ওয়েসাইটগুলির দাবি, সে দেশে বহুল সমালোচিত ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসা ও জি বাংলা-র সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ৬ আগস্ট থেকে এই চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করা হতে পারে বলেও দাবি করা হচ্ছে। যদিও মন্ত্রণালয়ের কোনো কর্তা এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।



আজ কলকাতার একটি অনলাইন নিউজ পোর্টাল এই খবর দিয়েছে।

'পাখি' পোশাক নিয়ে যত কান্ড



বাংলাদেশে এই চ্যানেল-দুটি এখন প্রবল সমালোচিত। স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত কয়েকটি টিভি সিরিয়াল সে দেশের যুব সমাজে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত চলতি মাসের প্রথম দিকে। আম ব্যবসায়ী আব্দুর সাত্তারের মেয়ে হালিমা এবারের ঈদে বাবার কাছ থেকে ‘পাখি’ থ্রি-পিস কিনে দেওয়ার আবদার করে। ড্রেসটি কিছুটা থ্রি-পিসের মতো হলেও গলার দিকটা বিশেষভাবে কাটা। এছাড়াও হাফ স্লিভের সুতির এই ড্রেসটিতে রয়েছে কিছু বিশেষ কারুকার্য।



‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র পাখি-র পোশাক এবার ঈদে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হালিমার বাবা তাকে কয়েকদিন পর জামাটি কিনে দেবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু জামা কিনে দিতে দেরি হওয়ায় গত ৯ জুলাই কিশোরী হালিমা নিজের ঘরে অভিমানে গলায় ফাঁস দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ