,

নিখোঁজ সংবাদ

Saddamব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের জহিরুল হকের পুত্র মো: সাদ্দাম হোসেন (২১) গত ২২শে জুলাই থেকে নিখোজ। সাদ্দাম বড় ষ্টিল বডির নিজস্ব নৌকা পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এই নৌকায় করে ঢাকায় মালামাল পৌছে দিয়ে ২২ শে জুলাই হানিফ পরিবহনের একটি বাসে করে বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর পৌনে ৫ টা পর্যন্ত বড় ভাই হেলাল উদ্দিনের সঙ্গে সাদ্দামের ফোনে যোগাযোগ ছিল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অদ্যাবদি তার আর কোন খবর পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও সন্ধান মিলেনি।সাদ্দামের সঙ্গে নৌকা ভাড়ার দেড় লাখ টাকা ছিল। এ বিষয়ে সরাইল থানায় তার বড় ভাই হেলাল উদ্দিন একটি সাধারণ ডায়েরী (নং ১১৮১,তারিখ:২৫.৭.১৪ ইং) করেছেন। সাদ্দামের গায়ের রং ফর্সা,মুখমন্ডল গোলাকার,উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। চুল ছোট ও কালো। কোন দাড়ি/গোফ নেই। নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিল নিল রংয়ের হাফ হাতা টি শার্ট  এবং জিন্সের প্যান্ট। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সুহ্নদয়বান মানুষ তার সন্ধান পেলে বড় ভাই হেলাল উদ্দিনের  মোবাইল নম্বরে ০১৭৯২০৭৬৯০৫-এ খবর দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি