,

কমনওয়েলথ-এর শুটিং ইভেন্টে বাংলাদেশী নারী

2014_Commonwealth_Games_Logo.svg_স্কটল্যান্ডে চলমান কমনওয়েলথ এর ২০তম গেমস্ এর গতকাল পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। শুটিং এর ইভেন্টে পদক জেতার আশা বাংলাদেশ এবং হয়েছেও তাই। এই গেমস্ এর প্রধান কেন্দ্র গ্লাসগোতে হলেও শুটিংয়ের ইভেন্টগুলো হচ্ছে ডান্ডিতে। সেখানেই আছে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল এর চুরান্ত পর্ব। এতে প্রতিদ্বন্তিতা করবেন বাংলাদেশের সাদিয়া সুলতানা এবং শারমিন আক্তার রতœা।
 
সৈয়দা সাদিয়া সুলতানার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে সাধারনত অন্য প্রতিযোগিতা গুলো যেমন মনে হয় ঠিক তেমনই মনে হচ্ছে কমনওয়েলথ্ এর এই প্রতিযোগিতাটিও। দেশে যেমন হয় ঠিক তেমনি একটি প্রতিযোগিতা আর তেমন চাপ বা চিন্তা হচ্ছে না। এখানে প্রস্তুতি নেয়ার তেমন সুযোগ নেই কারণ আগের চেয়ে শুটারের সংখ্যাও বেড়েছে, তাই সময়ও কম পাওয়া যাচ্ছে। আগের মত যেমন বেশি সময় ধরে প্রস্তুতি নেয়া যেত এখন আর তেমন প্রস্তুতি নেয়ার সুযোগ হচ্ছে না।
 
প্রস্তুতিতে যেমন ভাল আপনি করেেছন তাতে কি মনে হয় আপনি তেমন ভাল করবেন এমন জবাবে তিনি বলেন, আমার মনে হচ্ছে ১৪ বা ১৫ মারতে পারলে আমি চুরান্ততে পৌছুতে পারব। আবার দেখা যাচ্ছে যে, প্রস্তুতিতে ১০ এর নিচেও যায় এর বেশীও হয়।
 
আপনার কি মনে হয় কম্পিটিটি অনুযায়ী সবার কেমন অবস্থা এর জবাবে সাদিয়া বলেন, ভারতের যারা, তারা আসলে ৪১০ বা ৪১৫ অথবা ৪১৭ করে করছেন। এখন আশা করি আমরাও ভাল একটা পর্যায়ে আমরা যেতে পারবো। বিবিসি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে