,

ক্যামেরন বলেননি আমি প্রধানমন্ত্রী নই : শেখ হাসিনা

pm1-300x216৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ‘অসন্তোষ’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন নিয়ে উনি (ক্যামেরন) সমালোচনা করেছেন। কিন্তু উনি বলেননি যে আমি প্রধানমন্ত্রী নই। আর আমি যদি প্রধানমন্ত্রী না-ই হতাম, তাহলে উনি আমাকে দাওয়াত করতেন না।’
শনিবার গণভবনে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা একথা বলেন। যুক্তরাজ্য সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 শেখ হাসিনা বলেন, সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলাপ হয়েছে তা নিয়ে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। সেটাতে নির্বাচনের সমালোচনা করা হয়েছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, নির্বাচন যেভাবে হয়েছে, হয়ে গেছে। এখন আর পিছনে তাকাতে চাই না। আমরা এখান থেকেই সামনে এগিয়ে যেতে চাই। এক সঙ্গে কাজ করতে চাই।
 প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘আমার এসময় যুক্তরাজ্যে সফরের কথা ছিল না। এ সময় আমার যাওয়া নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বারবার মেসেজ করে আমাকে নিয়ে গেছেন।
 সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতাকর্মীদের হুমকির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, ১৫ আগস্ট হত্যার সঙ্গে জিয়া পরিবারের সম্পৃক্ততা ছিল।
 তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা-ক্যু-ষড়যন্ত্রেও মধ্য দিয়ে। এজন্য তারা ঈদের পরে আন্দোলনের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
 প্রধানমন্ত্রী বলেন, দুর্বলদের তর্জন-গর্জনই সার। তাদের যদি এতই শক্তি থাকতো তাহলে তারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো। কিন্তু যুদ্ধাপরাধে জড়িত নিবন্ধনবিহীন জামায়াত নির্বাচনে অংশ নিতে পারেনি জন্য বিএনপিও অংশ নেয়নি। এটা তাদের ভুল। তাদের ভুলের জন্য জনগণ কেন খেসারত দেবে।
 এসময় বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, মাঠের দেখা মাঠে হবে। তারা যে ধরনের পদক্ষেপ নেবে সরকারও সে পথেই এগুবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ