,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

Brahmanbaria Road block pic 2আমিরজাদা চৌধুরী : ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে তারা।
পুলিশ জানায়, গত ২১ জুলাই সন্ধ্যায় ঘাটুরা গ্রামের চায়ের দোকানে বিক্রিকালে ২০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ হেলিম মিয়া (৪৫) কে গ্রেপ্তার  করে গোয়েন্দা পুলিশের এসআই ময়নাল হোসেন। তবে এলাকাবাসীর দাবি হেলিম মিয়া মাদক ব্যবসায়ি নয়। এলাকাবাসী তাকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাপক লাঠিচার্জ  করে অবরোধ তুলে নেয়। এসময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজট লেগে যায়।    
এসআই ময়নাল হোসেন জানান, হেলিম চিহ্নিত মাদক ব্যবসায়ি। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ঘাটুরা মধ্য রাস্তায় দীর্ঘদিন ধরে চায়ের দোকানে মাদক বিক্রি করে আসছে। ইয়াবা বিক্রির সময় তাকে আমরা হাতেনাতে ধরে ফেলি। 

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা