,

ফেসবুক পেজের সদস্যদের টাকায় পথশিশুদের নতুন জামা

Brahmanbaria Eid Dress Distribution pic 1মো.মাসুকুর রহমান: ফেসবুক পেজে জোট বাঁধা ‘ব্রাহ্মণবাড়িয়া নেটিভ ল্যাংগুয়েজ- বাউনবাইরার কতা’ নামক একটি সংগঠনের ২০১৮ জন সদস্য নিজেদের চাঁদার টাকায় পথশিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় সূর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার ১৪৫ পথশিশুর হাতে তারা নতুন পোষাক তুলে দেন।

সংগঠনের সদস্য বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, বাউনবাইরার কতা সংগঠনের অন্যতম উদ্যোক্তা ডা. সৈয়দা তাছরিন আহমেদ ভিনু, সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা ডা. সৈয়দা তাছরিন আহমেদ ভিনু জানান, ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখতে গত এক বছর আগে ফেসবুকে এই পেজটি আমরা খুলেছি। আঞ্চলিক ভাষা প্রায় হারিয়ে যাচ্ছে বলেই সেটি সংরক্ষণের চিন্তা থেকে এবং ব্রাহ্মণবাড়িয়ার নতুন প্রজন্মের ইন্টারনেট ব্রাউজারদের অনলাইনের মাধ্যমে সংগঠিত করে  ভালো কিছু করার চিন্তা থেকেই এ ধরনের উদ্যোগ। বর্তমানে ‘বাউনবাইরার কতা’ নামে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এতে আঞ্চলিক ভাষায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা  হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ