,

গাজায় নারী ও শিশুদের হত্যা ইসরাইলী জালেমদের গায়েবী গজব নাজিল হউক-মেয়র হেলাল উদ্দিন

helal-uddin-225x300কাজীপাড়া কল্যান পরিষদের দোয়া ও ইফতার মাহফিলে মেয়র হেলাল উদ্দিন গাজায় নারী শিশুদের হত্যা ইসরাইল জালেমদের উপর আল্লাহর গায়েবী গজব নাজিল হউক 
ফিলিস্তিনের গাজায় অহেতুক ইসরাইলীর হামলায় নিরীহ নারী ও শিশুদের হত্যায় ইসরাইলী জালেমদের উপর আল্লাহর গায়েবী গজব নাজিল হউক ও বাংলাদেশের মুসলমানদের মঙ্গল কামনা করে গতকাল ২৪ রমজান ২৩ জুলাই কাজীপাড়া পৌর আর্দশ প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) প্রাঙ্গনে কাজীপাড়া কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন একথা বলেন। তিনি  আরো বলেন ফিলিস্তিনের গাজায়  ইসরাইলী  মোনাফেকরা অহেতুক হামলা চালিয়ে মুসলমান নারী শিশুদের  হত্যা করছে আমরা এসব হামলার নিন্দা জানাই। কাজীপাড়া কল্যাণ পরিষদের সভাপতি  মোঃ আবিদুর রহমান দেওয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী আগজার বশিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপাড়া ৮নং ওয়ার্ড কাউন্সিলর  এডঃ  মোঃ  শাহআলম খন্দকার, বিশিষ্ট ব্যাংকার মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, গ্যাস ফিল্ডস্ অফিসার এম এ করিম,অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তৌছির, মোঃ খোকন মিয়া, মোঃ কিতাব আলী সর্দার, হারেজ সর্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মোঃ ধন মিয়া,মোঃ মমিন মিয়া, মিয়া মোঃ শাহআলম, শামীম মিয়া, মোঃ হাসান,জয়নাল মালদার, শরীফ মালদার, শাহ আলম মিয়া, নোমান মিয়া, বাপ্পী,জসিম মিয়া, রনি মিয়া, খোকন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। ইফতার পূর্ব বিশ্ব মুসলিমদের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ  বাড়ী জামে মসজিদের পেশ ইমাম  হাফেজ মোঃ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ