,

দুঙ্গাকেই বেছে নিল ব্রাজিল

Dunga+2বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নেয়া কোচ লুইস ফেলিপে স্কলারির জায়গায় দুঙ্গাকে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা।দ্বিতীয়বারের মতো ব্রাজিলের কোচের দায়িত্ব পেলেন সাবেক এই রক্ষণাত্মক মিডফিল্ডার। ২০১০ বিশ্বকাপে স্বদেশের কোচ ছিলেন দুঙ্গা। সেবারের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফের স্বদেশের ফুটবলের দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত ৫০ বছর বয়সী দুঙ্গা। সাংবাদিকদের তিনি বলেন, “ফিরে আসতে পেরে আমি খুব খুশি।”

১৯৯৪ সালে দুঙ্গার অধিনায়কত্বে চতুর্থ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

২০০৬ সালে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব পান দুঙ্গা। কোচিং ক্যারিয়ারের ওই অধ্যায়ে দুঙ্গার বিশ্বকাপ অভিযানটা সুখকর না হলেও তার অধীনেই ২০০৭ সালে কোপা আমেরিকা ও ২০০৯ সালে কনফেডারেশন্স কাপ জিতেছিল দেশটি।

দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে 'বিগ ফিল' নামে পরিচিত স্কলারিকে ফিরিয়ে এনেছিল ব্রাজিল। কিন্তু সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের প্রতিরোধহীন হারে সেই স্বপ্ন ভাঙে স্বাগতিকদের।

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারার পর সরে দাঁড়াতে বাধ্য হন স্কলারি ও তার কোচিং স্টাফরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ