,

ভয়ঙ্কর অপরাধপ্রবণ হয়ে উঠছে সীমান্ত অঞ্চল

akura===বাংলাদেশ-ভারতের কলকাতা সংলগ্ন সীমান্ত এলাকা ক্রমেই ভয়ঙ্কর অপরাধপ্রবণ অঞ্চল হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ, জঙ্গি যোগসূত্রে অস্ত্র আদান প্রদান ও বিস্ফোরক পাচার বেড়ে গেছে। ভারতের অভিযোগ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জাল নোটের রমরমা ব্যবসা চরম আকার ধারণ করেছে। তবে ইদানিং যুক্ত হয়েছে সোনা চোরাচালান ও ড্রাগস ব্যবসা। জাল পাসপোর্ট তৈরির মাফিয়া চক্রও সক্রিয় হয়ে উঠেছে এ সীমান্তে।

পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে ক্রাইম রেট অতি মাত্রায় বেড়ে চলায় ভারতীয় প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানি গোয়েন্দা চক্র আইএসআইয়ের মদদে বাংলাদেশ ও নেপাল দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে ভারতীয় জাল রূপির নোট। ভারত মনে করছে, তাদের অর্থনীতিকে পঙ্গু করতেই এসব চক্রান্ত হচ্ছে।

অতি সম্প্রতি ভারতের কলকাতার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার তেত্রিশটি ভারতীয় জাল পাসপোর্ট উদ্ধার করেন। পরে তিনি এক অভিযান চালিয়ে আন্তর্জাতিক জাল পাসপোর্ট তৈরির এক চক্রের প্রধানসহ সাত জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। যারা অবৈধ উপায়ে মুর্শিদাবাদে অনুপ্রবেশ করেছেন।

খবর নিয়ে আরও জানা যায়, ভারতীয় পুলিশের হাতে উদ্ধার হওয়া তেত্রিশটি পাসপোর্টের সঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ উদ্ধার করা হয়েছে। এই চক্রে পঞ্চশ-ষাটজন যুক্ত বলে তারা মনে করেন। ভারতীয় পর্যবেক্ষক মহল মনে করছেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্য দেশে ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়। তাই বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতে সক্রিয় হয়ে উঠেছেন।

এদিকে অনুসন্থানে জানা যায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে-বাংলাদেশ সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই সোনা দেদার ঢুকছে। সম্প্রতি বসিরহাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার সোনা উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। এ সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসছে ড্রাগস, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অপরাধ প্রবণতা ক্রমেই বেড়ে চলায় ভারতীয় প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর