,

২৪ জুলাই বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

icc tropyটুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশে বিশ্বকাপের ট্রফি পাঠাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এরই অংশ হিসেবে ২৪ জুলাই বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, আগামী ২৪ জুলাই দেশে এসে পৌঁছাবে আইসিসি বিশ্বকাপ ট্রফি। এক দিনের সফরে আসা ট্রফিটি সবার জন্য দেখার ব্যবস্থা করবে বিসিবি বলেও জানান তিনি।    

নিজাম উদ্দিন আরও বলেন, ২৫ জুলাই আমরা ট্রফিটিকে কোনও একটা পাবলিক প্লেসে প্রদর্শন করার ব্যবস্থা করবো। সাধারণ জনগণ যেন ট্রফির সঙ্গে ছবি তুলতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হবে।সরাসরি শ্রীলংকা থেকে ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি ঢাকায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে এ বিশ্বকাপের পর্দা উঠবে।

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’