,

নাসিরনগরের যুবকের লাশ বিজয়নগরে উদ্ধার (সর্বশেষ সংবাদ)

lasআমিরজাদা চৌধুরী : নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়–ইন গ্রামের এক যুবকের লাশ মিলেছে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়ায়। সোমবার সকালে সুমন বর্ধন (৩০) নামের ওই যুবকের লাশ উথারিয়া পাড়ার ভুট্টুর বাড়ির পুকুরের পশ্চিম পাড়ের একটি ছোট আম গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বর্ধন নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়–ইন গ্রামের প্রদীপ পাবন বর্ধনের ছেলে। 
এ ঘটনার পর বিজয়নগর থানা পুলিশ এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দিতে তড়িঘড়ি করে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। নিহতের স্বজনদের অভিযোগ, উথালিয়া পাড়ার শ্যামা বর্ধন ও তার পরিবারের লোকজন সুমনকে পিটিয়ে হত্যা করেছে। অথচ তাদের এই অভিযোগ গতকাল পর্যন্ত আমলে নেয়নি পুলিশ। নিহতের বাবা প্রদীপ বর্ধন জানান, তার ছেলে সুমন ঢাকার গাউছিয়া এলাকায় সেলুনে কাজ করতেন। উথারিয়া পাড়ার শ্যামা বর্ধনের মেয়ের সঙ্গে তারা প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতেন। মুঠোফোনে কথাবার্তার সূত্র ধরে রাতে তাদের বাড়িতে আসে সুমন। এরপর সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তিনি অভিযোগ করেন, সুমনকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু লাশের পা মাটিতে লাগানো থাকায় এলাকার লোকজনের মধ্যেও সন্দেহের তৈরি হয়। তাছাড়া লাশটি চিকন একটি গাছে নামমাত্র ঝুলিয়ে রাখা হয়েছিল বলে সন্দেহ আরো তীব্র হয়ে উঠে। এলাকাবাসীর মাধ্যমে এসব জানতে পেরে তারা ধারণা করছেন, কেউ সুমনকে পিটিয়ে মেরেছে। 
এদিকে এ ঘটনার পর চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উথারিয়াপাড়ার ভুট্টু মিয়ার বাড়ীর সামনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সুমন বর্ধনের লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বুঝা যাবে আত্মহত্যা নাকি তাকে কেউ হত্যা করেছে। এ ব্যাপারে বিজয়নগর থানায় অপমৃত্যর মামলা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ