,

লন্ডনে শেখ হাসিনার ওপর হামলা ( ভিডিও )

hasina ukপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালিয়েছে যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী কিছু দুর্বৃত্ত।আজ মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘সিটিজেন মুভমেন্ট’ এর আহ্বায়ক এম এ মালিক, খসরুজ্জামান জামান খছরু, আমিনুল ইসলাম এবং তাদের সহযোগীরা শেখ হাসিনার গাড়ির উপর ঢিল নিক্ষেপ করে।এ সময় প্রধানমন্ত্রীকে রক্ষা করতে গেলে তার নিরাপত্তা বাহিনীর উপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার পর কে বা কারা এ সংশ্লিষ্ট একটি ভিডিও ক্লিপও ইন্টারনেটে ছেড়ে দেয়।
তবে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি দ্রুত সরে যাবার চেষ্টা করলে হামলাকারীরা তার গাড়ি ঘিরে ফেলে এবং ঢিল নিক্ষেপ করতে থাকে।
এ সময় দুর্বৃত্তরা স্লোগান দিতে থাকে, ‘‘কিলার হাসিনা গো ব্যাক গো ব্যাক।’’ তাদের হাতে ‘‘কিলার হাসিনা গো ব্যাক গো ব্যাক’ লেখা সম্বলিত প্লেকার্ড ও পোস্টার ছিল।তবে গাড়িটিতে শেখ হাসিনা ছিলেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, প্রথম গার্ল সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তিনদিনের সফরে যুক্তরাজ্য পৌঁছান।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন