,

লায়ন ফিরোজুর রহমান প্রতিবন্ধীদের মাঝেআর্থিক সহায়তা প্রদান

PIC 2লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক, সুলতানপুর ইউপির চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, ঈদ আনন্দ সকলের। সমাজের অসহায় দরিদ্র অবহেলিত প্রতিবন্ধী সহ সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের অসহায়ত্ব উপলব্দি করে তাদের পাশে দাঁড়ানোর মাঝে আনন্দ আছে। তিনি প্রতিবন্ধীদের সেবায় সমাজের সামর্থবানদের ভ’মিকা রাখার উদাত্ত আহবান জানান। 

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শতাধিক প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা প্রদান কালে তিনি এ আহবান জানিয়েছেন। এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এফ এম ফাউন্ডেশনের পরিচালক লায়নেস মর্জিনা ফিরোজ, ইউপি সদস্য সহিদুল ইসলাম,আবুল কাশেম, সমাজসেবক শেখ জমশেদ, আব্দুল বারিক,ইউপি সচিব সঞ্জিব সাহা প্রমুখ।
এ আয়োজনে ইউনিয়নের শতাধিক শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ সুলতানপুর ইউনিয়নে লায়ন ফিরোজুর রহমান ওলিও ব্যক্তিগত উদ্যোগে ৭০ জন প্রতিবন্ধীকে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ