,

বিসিবির ইফতারে মুশফিক-তামিমরা অনুপস্থিত

BCB Logo-2সোমবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পার্টিতে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি ছিল বেজায় দৃষ্টিকটূ। সাবেকদের অনেকেই থাকলেও নানা অজুহাতে অনুপস্থিত ছিলেন রাজ্জাক-মুর্তজা-তামিমরা। অবশ্য জ্বরের কারণে মুশফিকুর রহিম আসতে পারেননি বলে জানা গেছে।ইফতারে প্রধান অতিথি ছিলেন বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের প্রায় সব কর্মকতা, পরিচালক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বিসিবি জানায়, জাতীয় দলের সব ক্রিকেটারকেই ইফতারে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু তারকা ক্রিকেটাররা ইফতারে কেন এলেন না তার কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসান, অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার আব্দুর রাজ্জাক ছিলেন অনুপস্থিত। তবে বাকি সবাই ছিলেন।

জাতীয় দলের পাঁচ তারকা ক্রিকেটার ইফতারে অনুউপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সাকিবসহ সবাইকে দাওয়া দেয়া হয়েছে। আমি শুনেছি, কেউ কেউ অসুস্থতার কারণে ইফতারে আসতে পারেনি। তবে কী কারণে আসেনি আমি বলতে পারছি না।’

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও একই কথা বলেছেন। তবে ঠিক তারকা ক্রিকেটারদের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ তিনিও বলতে পারেননি।

সতীর্থরাও একমাত্র মুশফিক ছাড়া বাকিদের ব্যাপারে কিছু জানাতে পারলেন না। ইফতার পার্টিতে আসা জাতীয় দলের তরুণ ক্রিকেটার মার্শাল আইয়্যূব বলেন, ‘মুশফিক ভাইয়ের জ্বর এসেছে। গতকালও তিনি অনুশীলনে আসতে পারেনি। তবে বাকিরা ঠিক কেন আসেনি তা বলতে পারছি না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ